আইটেল ‘ভিশন ২ প্লাস’ দেশের বাজারে যাত্রা শুরু করেছে ভিশন সিরিজের নতুন মোবাইল ফোন।
একগুচ্ছ আকর্ষণীয় ফিচার ও স্পেসিফেকেশনসহ আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ভিশন সিরিজের নতুন মোবাইল ফোন ‘ভিশন ২ প্লাস’ (৩ জিবি র্যাম, ৬৪ জিবি রম সংস্করণ)। ফোন সেটটি নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ।
নতুন প্রযুক্তির সুবিধা সম্পন্ন আইটেল ভিশন ২ প্লাস ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা দিয়ে ফোনটি আপনাকে সিম কার্ডসহ ৪১ দিনের স্ট্যান্ডবাই, ৪৯ ঘণ্টা (২জি) ফোন কল, টানা ৮৪ ঘণ্টা মিউজিক প্লে এবং ২৪ ঘণ্টা ভিডিও দেখার নিশ্চয়তা দেবে।
মোবাইল ফোনটির ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে ফ্যাশনেবল স্টাইল ও কালারের সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরাফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবেদেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪ শতাংশ পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।
ক্যামেরা বিষয়ে বলতে গেলে, ফোনটির পেছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা রয়েছে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে।
কোন মন্তব্য নেই