আজ যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা ঢাকায় আসছে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ করোনার টিকা।
যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে।
সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।
কোন মন্তব্য নেই